মঙ্গলবার বিকেলে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের দক্ষিণ নারিকেল বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুমা একই এলাকার স্থানীয় মো. রবিউল ইসলামের স্ত্রী।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে ঘরের ফ্যান চালাতে যান রুমা। এ সময় আগে থেকে ছুটে থাকা তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের লোকজন রুমাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।