ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তুচ্ছ ঘটনায় অভিমানে মায়ের হিজাবে ফাঁস নিল ছেলে

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৩, ২২ সেপ্টেম্বর ২০২৩
তুচ্ছ ঘটনায় অভিমানে মায়ের হিজাবে ফাঁস নিল ছেলে
তাহসিন কবির সামির

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মৃত তাহসিন কবির সামির (১৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৌলভী ইয়াকুব সাহেবের বাড়ির হুমায়ন কবির ভুট্টোর ছেলে।  

বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে, একই দিন সকালে দিকে বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৌলভী ইয়াকুব সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, সামির স্থানীয় আবু নাছের উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা প্রবাসে থাকেন। সে ঘরে প্রায় টিভি দেখা নিয়ে ব্যস্ত থাকত। আবার ছোট বোনের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াত। এ নিয়ে গত বুধবার রাত ১১টার দিকে তার মা তাকে শাসন করে পড়তে বসতে বলে এবং প্রবাসে তার বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলতে বলে।

Advertisement

সামির তার বাবার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানায়। এরপর তার মা শয়নকক্ষে ঘুমাতে চলে যান। সকাল ৯টার দিকে সামিরের মা ঘুম থেকে উঠে ছেলেকে তার রুমে ডাকতে যান। এ সময় তিনি দেখেন; ছেলে মায়ের হিজাব দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।  

কোম্পানীগঞ্জ থানার এসআই মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে কিনা এ বিষয়ে ওসি এখনো আমাকে কোনো সিন্ধান্ত দেননি।    

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!