ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে চিত্রা থিয়েটারের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩
নড়াইলে চিত্রা থিয়েটারের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নড়াইলের অন্যতম পথিকৃত নাট্য সংগঠন চিত্রা থিয়েটারের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আয়োজনের মধ্যে ছিল ভোর থেকে সুশীল সমাজের বাড়িতে বাড়িতে গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন, বর্ণাঢ্য শোভাযাত্রা, গণকবর ও বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও নাটক। 

শনিবার ভোর থেকে শহরের বিভিন্ন প্রান্তরে সাংস্কৃতিক, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের নেতাদের বাড়িতে গিয়ে থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকীর ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে রূপগঞ্জ এসএম সুলতান চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। 

Advertisement

এ সময় চিত্রা থিয়েটারের প্রতিষ্ঠাতা দেশবরেণ্য নাট্য ব্যক্তিত্ব কচি খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুন্ড, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, চিত্রা থিয়েটারের সাধারণ সম্পাদক ইমান আলী মিলন ও মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!