রোববার রাতে সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের নিংগইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অভি রহমান ছাতারদিঘী ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে। অভি রহমান সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, রাতে অভি মোটরসাইকেলে তার এক বান্ধবীকে নিয়ে সিংড়া থেকে নাটোরে যাচ্ছিলেন। পথে নিংগইন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন অভি। আহত হন তার বান্ধবী। পরে স্থানীয়রা আহত অবস্থায় তার বান্ধবীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।
.png)