[ দেশজুড়ে ]
বৃষ্টিতে ভিজে করছিলেন কাজ, বজ্রপাতে নিথর বেলাল
ফাইল ফটো
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুকুর পাড়ে কাজ করার সময় বজ্রপাতে বেলাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের উত্তর খালিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন ওই গ্রামের আয়নাল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুশদহ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনু।
.png)
তিনি বলেন, দুপুরে বৃষ্টিতে ভিজে পুকুর পাড়ে কাজ করছিলেন বেলাল। এ সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!