ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেম করে বিয়ের পর হত্যা, স্বামী-শ্বশুর গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রেম করে বিয়ের পর হত্যা, স্বামী-শ্বশুর গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মেলান্দহে গৃহবধূ রিথি হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান রাব্বি ও তার বাবা আল মামুনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর থানা থেকে রাব্বিকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার শেরপুরের জঙ্গলদী থেকে তার বাবা আল মামুনকে গ্রেফতার করা হয়।

দুপুরে জামালপুর র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, ৬ মাস আগে মেলান্দহের চরপলিশা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রিথির সঙ্গে বিয়ে হয় একই গ্রামের আল মামুনের ছেলে রাব্বির। প্রেম করে বিয়ে করায় এই সম্পর্ক মেনে নিতে পারেনি রাব্বির পরিবার। এ জন্য প্রায়ই রিথির ওপর শারীরিক নির্যাতন চালাত রাব্বির পরিবার। এরপরেও শ্বশুর বাড়িতেই থেকে যান রিথি।

Advertisement

তিনি আরো জানান, গত ২০ সেপ্টেম্বর বিকেলে শারীরিক নির্যাতনের একপর্যায়ে মারা যান রিথি। এ সময় রিথির মরদেহ বাড়িতে ফেলে পালিয়ে যান রাব্বি ও তার পরিবার। পরে বিষয়টি জানাজানি হলে রিথির স্বজনরা গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

এই ঘটনায় রিথির বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় রাব্বিসহ পাঁচজনের নামে একটি হত্যা মামলা করেন। এরপরই তদন্ত শুরু করে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় সোমবার শেরপুরের জঙ্গলদী থেকে রাব্বির বাবা আল মামুনকে এবং আজ ভোরে গাজীপুরের শ্রীপুর থেকে রাব্বিকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতদের মেলান্দহ থানায় হস্তান্তরের কথা জানিয়েছেন বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!