[ দেশজুড়ে ]
রেললাইনে পড়েছিল যুবকের খণ্ডিত মরদেহ
ফাইল ফটো
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
সাফদারপুর রেল স্টেশনের মাস্টার রিপন আলী জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশিকাথা ট্রেনের চালক জানান, স্টেশনের কিছুদূর আগেই একটি মরদেহ পড়ে আছে। পরে মিনেজপাড়া এলাকায় গিয়ে মাথা থেকে দেহ আলাদা অবস্থায় পাওয়া যায়।
তিনি জানান, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে। এ ব্যাপারে মরদেহ উদ্ধারের জন্য জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!