উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রণোদনার পেঁয়াজ বীজ, সার ও সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোস্তানিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মুবাশ্বির হুসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম হোসেন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মুবাশ্বির হুসাইন বলেন, চলতি মৌসুমে উপজেলার ১৭০ জন কৃষকের প্রত্যেককে এক বিঘা জমি চাষের জন্য এক কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার ও বালাইনাশক প্রদান করা হয়েছে। এছাড়া পরিচর্যার জন্য নগদ ২ হাজার টাকা ও সুতা, পলিথিন, বাঁশ কেনার জন্য ৮০০ টাকা প্রদান করা হয়েছে।
.png)