ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল যুবকের

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২৩
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল যুবকের
ফাইল ফটো

জয়পুরহাট রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, দুপুরে বাংলাবান্ধা থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন জয়পুরহাট স্টেশন অতিক্রম করছিল। এ সময় প্ল্যাটফর্মের উত্তর পাশে চলন্ত ট্রেনে উঠার সময় এর নিচে কাটা পড়েন ঐ যুবক। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এছাড়া গুরুতর আহত হন আরো একজন। আহত ব্যক্তিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

জয়পুরহাট রেলস্টেশন মাস্টার রেজাউল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!