ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রহস্যজনকভাবে নিখোঁজ ৪ কিশোরীকে উদ্ধার, গ্রেফতার ২

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ২৯ সেপ্টেম্বর ২০২৩
রহস্যজনকভাবে নিখোঁজ ৪ কিশোরীকে উদ্ধার, গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের গৌরনদী থেকে একসঙ্গে চার কিশোরী নিখোঁজের একদিনের মধ্যে তাদের উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নগরীতে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়।

এর আগে, বুধবার ঐ চার কিশোরী গৌরনদীর বাটাজোর এলাকা থেকে নিখোঁজ হন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন।

নিখোঁজের ঘটনায় বৃহস্পতিবার দিনগত রাতে এক ছাত্রীর বাবা বাদশা হাওলাদার বাদী হয়ে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া কিশোরীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ কিশোরীরা তাদের ব্যবহৃত স্বর্ণালংকার একটি জুয়েলারি দোকানে ২৯ হাজার টাকায় বিক্রি করে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। মাহিলাড়া বাজারের ঐ জুয়েলারি দোকান থেকে বিক্রি করা স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, বুধবার একসঙ্গে চার কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ঐদিন রাত ১২টার দিকে এক কিশোরীর পালিত বাবা ও মাকে অপর নিখোঁজ ছাত্রীদের অভিভাবকরা পাচারকারী সন্দেহে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। 

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার রাতে বরিশাল শহর থেকে নিখোঁজ ছাত্রীদের উদ্ধার করা হয়। এ সময় হৃদয় দেওয়ান ও তুর্য মন্ডলকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!