ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীর পাড়ে ৫ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টা, যুবক গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩
নদীর পাড়ে ৫ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টা, যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে ৫ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টার ঘটনায় ঈসমাইল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামির বিরুদ্ধে নারী ও শিশু দমন নির্যাতন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, তরপুরচন্ডি ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় ৫ বছর বয়সী সুজন (ছদ্ধনাম) নদীর পাড়ে গেলে একই এলাকার ছিদ্দিক আলী বেপারীর ছেলে ঈসমাইল (২৮) বৃহস্পতিবার সকালে শিশুটিকে মুখ চেপে তাকে বলাৎকারের চেষ্টা করেন। পরে শিশুটির ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। এ সময় আসামি ঈসমাইল এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যান।

পরে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলমকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক থানার এসআই লোকমান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তরপুরচন্ডী এলাকার অটোস্ট্যান্ড থেকে ঈসমাইলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

Advertisement

ওসি মো. শেখ মুহসীন আলম জানান, এ ঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে ঈসমাইলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বলাৎকার
লিংক সফলভাবে কপি হয়েছে!