ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জগন্নাথপুরে কুকুরের কামড়ে আহত ৭

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ২৯ সেপ্টেম্বর ২০২৩
জগন্নাথপুরে কুকুরের কামড়ে আহত ৭
ফাইল ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দুই গ্রামে কুকুরের কামড়ে নারীসহ সাতজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামে ও পৌরসভার জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে হঠাৎ করে একটি কুকুর জগদীশপুর গ্রামে লোকজনকে কামড়াতে থাকে। এতে সে গ্রামের ছয়জন আহত হন।

আহতরা হলেন- জগদীশপুর গ্ৰামের সাহিরা বেগম, আরসি বেগম, রেদওয়ান হোসেন, সাইফুল মিয়া, ছায়া বেগম ও সুলতানা বেগম।

Advertisement

জরুরি বিভাগের চিকিৎসক বদরুদ্দোজা জানান, শুক্রবার সকালে পৌর এলাকায় একটি কুকুরের কামড়ে রেজাউল নামে এক ব্যক্তি আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা এবং জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!