মৃত ওমর সাদেক শাহপরীর দ্বীপের পূর্ব উত্তর পাড়া এলাকার বাসিন্দা শাব্বির আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির এসআই তারেক মাহমুদ। তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।
.png)
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি জুবায়ের মোহাম্মদ সৈয়দ জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, এ ঘটনা নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং আসল অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান এলাকাবাসী।