[ দেশজুড়ে ]
হিলিতে আমদানি-রফতানি শুরু
ফাইল ছবি
পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটির কারণে দুইদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, দুই দিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ ছিল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে।
.png)
হিলি ইমিগ্রেশনের ওসি আশরাফুল ইসলাম বলেন, হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজও আছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হিলি
লিংক সফলভাবে কপি হয়েছে!