সোমবার বিকেলে উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের একুইজ্জ্যাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহত পর্যটকদের পরিচয় এখনো জানা যায়নি।
জানা যায়, বিকেলে সাজেক থেকে খাগড়াছড়িতে যাচ্ছিল একটি পর্যটকবাহী পিকআপ। পথে সাজেক-বাঘাইহাট সড়কের একুইজ্জ্যাছড়ি এলাকায় পৌঁছালে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১২ জন পর্যটক আহত হন। আহতদের উদ্ধার করে দিঘীনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
.png)
এ বিষয়ে সাজেক থানার ওসি নুরুল হক জানান, খাগড়াছড়িগামী পিকআপটি ১২ জন পর্যটক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে পর্যটকরা আহত হন। আহতদের উদ্ধার করে দিঘীনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের মধ্যে গুরুতর চারজন আহত হয়েছেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।