ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাজেকে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় যুবক গ্রেফতার

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২৩
সাজেকে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় যুবক গ্রেফতার
গ্রেফতার দানপ্রিয় চাকমা

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেকে যাওয়ার পথে অপহরণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওই ঘটনায় জড়িত সন্দেহে দানপ্রিয় চাকমা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাজেকের সীমান্তবর্তী দাড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দানপ্রিয় চাকমা দাড়িপাড়া এলাকায় অনিল কুমার চাকমার ছেলে।

সাজেক থানার ওসি নুরুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

প্রসঙ্গত, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের একদল শিক্ষার্থী শিক্ষা সফরে সাজেক যাওয়ার পথে শিজকছড়ি এলাকা থেকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে দ্বীপিতা চাকমাকে তুলে নিয়ে যায়।  অপহরণের ৭ ঘণ্টা পর সাজেকের দাড়িপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!