মঙ্গলবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতির ঝাউ বাগান সংলগ্ন সৈকত এলাকায় ভেসে আসে মরদেহটি। মৃত সজিব পটুয়াখালীর ছোট বিঘাই এলাকার লিটন শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ধুলাস্বার এলাকার আসাখালি মোহনা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারে করে সজিব তার স্ত্রীর বড় ভাই শাহিনের সঙ্গে সমুদ্রে যান। পরে সমুদ্র উত্তাল থাকায় ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হন। পরবর্তী অনেক খোঁজাখুজি করে পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে গঙ্গামতি এলাকায় তার লাশ সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে আসে।
.png)
নৌপুলিশ কুয়াকাটার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, মরদেহটি স্বাভাবিকের চেয়ে ফুলে উঠেছে। তাই পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।