[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে ১২ মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজবাড়ীতে গাঁজাসহ ১২ মামলার আসামি তোরাই সরদার নামে একজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। তিনি জেলা শহরের লক্ষীকোল গ্রামের আবেদ সরদারের ছেলে।
বুধবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা ডিবির ওসি মনিরুজ্জামান খান।
তিনি জানান, মঙ্গলবার রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালানো হয়। এ সময় শহরের লক্ষীকোল গ্রামের একটি মুদির দোকনের সামনে থেকে তোরাই সরদারকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১২ হাজার টাকা ও একটি ফোন উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, তোরাই সরদারের বিরুদ্ধে ১২টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!