[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে তেলের গুদামে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের সাটুরিয়ায় আগুন লেগে জ্বালানি তেলের গুদামের পেট্রল, অকটেন ও ডিজেল ভর্তি ১২০টি ড্রাম, নগদ দেড় লাখ টাকা ও পার্শ্ববর্তী একটি রাইস মিল পুড়ে গেছে।
বুধবার রাতে উপজেলার হরগজ গ্রামের জ্বালানি তেল ব্যবসায়ী খোরশেদ আলমের গুদামে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া জানান, তেলের গুদাম থেকে পাম্প মেশিন দিয়ে তেল ছোট ড্রামে ভরার সময় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন লাগার সময় আহত হন জ্বালানি তেল ব্যবসায়ী খোরশেদ আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান।
.png)
সাটুরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইদ্রিস আলী জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তেলের ড্রামগুলো রাতে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকায় সময় লাগবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ যানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!