ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুকুরের সঙ্গে অটোর ধাক্কা, প্রাণ গেল চালকের

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫০, ৮ অক্টোবর ২০২৩
কুকুরের সঙ্গে অটোর ধাক্কা, প্রাণ গেল চালকের
ফাইল ফটো

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কুকুরের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে বলোরাম নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো এক যাত্রী।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের চাকলারহাট হলমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোচালক বলোরাম পার্শ্ববর্তী উপজেলার কমলাড়ী ইউনিয়নের চন্দনপাট হরিবালা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বামনেরবাসা বাজার থেকে শিয়াল খোওয়া বাজারে যাত্রী নিয়ে যাচ্ছিলেন অটোচলক বলোরাম। এ সময় চাকলার হাট হলমোড়ে পৌঁছালে একটি কুকুর দৌড়ে এসে অটোর সঙ্গে ধাক্কা খায়। এতে অটোটি উল্টে যায়। এ সময় অটোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক।

Advertisement

কালীগঞ্জ থানাধীন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মাসুদ রানা জানান, অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!