ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রী অসুস্থতার কথা বলে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৬, ৯ অক্টোবর ২০২৩
স্ত্রী অসুস্থতার কথা বলে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
নিহত রুবেলের মায়ের আহাজারি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সড়কের পাশ থেকে রুবেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, রুবলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গোলাইমোড় এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুবেল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন এর হাসিমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নিহতের মা পপি খাতুন জানান, রোববার সন্ধ্যায় রুবেলের দ্বিতীয় স্ত্রী অসুস্থতার কথা বলে ফোন করে রুবেলকে ডেকে নিয়ে যান তার শ্যালক মিঠু। এরপর আর বাড়িতে ফেরেনি রুবেল। সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ পরে থাকতে দেখেন তিনি। রুবেলের শ্বশুরবাড়ির লোকজন তার ছেলেকে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

Advertisement

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, রুবেলে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে ঘটনার পর থেকে রুবেলের স্ত্রীর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। 

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!