[ দেশজুড়ে ]
ঝিনাইদহে অস্ত্র মামলায় শিবির নেতার ২৪ বছরের কারাদণ্ড
ঝিনাইদহে রায় ঘোষণা শেষে আসামি আকরাম হোসেনকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ- ছবি: সংগৃহীত
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় অস্ত্র মামলায় আকরাম হোসেন নামের এক শিবির নেতার ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন কোটচাঁদপুর উপজেলার এড়েন্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে।
.png)
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ১১ জুলাই কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর আলিম মাদরাসা থেকে জঙ্গি ও নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতির সময় একটি ওয়ান শুটার গান ও ১০ রাউন্ড গুলিসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি আকরাম হোসেনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ঐ দিনই পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫ থকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়। পরে পুলিশ আদালতে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ বিচার কাজ শেষে আদালত ঐ মামলায় তিনটি ধারায় আকরাম হোসেনকে ২৪ বছরের কারাদণ্ড দেন এবং বাকি আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শিবির
লিংক সফলভাবে কপি হয়েছে!