ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একা ঘরে চা দোকানির ধর্ষণের শিকার কিশোরী

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ১২ অক্টোবর ২০২৩
একা ঘরে চা দোকানির ধর্ষণের শিকার কিশোরী
ফাইল ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জের বনগ্রাম ইউনিয়নে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ দেবনাথ (৫০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, রামচন্দুপুর গ্রামের মতিলাল দেবনাথের ছেলে চা দোকানি গোবিন্দ দেবনাথ গত মঙ্গলবার রাতে প্রতিবেশী এক কিশোরীকে (১৩) ধর্ষণ করেন। স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ওই কিশোরী ঘটনার সময় ঘরে একা ছিল। এ ঘটনায় ছাত্রীর মা তৃপ্তি রানী বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামি চা দোকানি গোবিন্দ দেবনাথকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। 

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, নির্যাতিতা কিশোরী বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!