বৃহস্পতিবার ভোর রাতে ফতুল্লার মুসলিম নগর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে মাহিমকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মাহিম ফতুল্লা মডেল থানার মুসলিম নগরের হাসান মিয়ার ছেলে। ধর্ষণের শিকার ওই কিশোরীর ফুফাতো ভাই মাহিম।
.png)
মামলায় উল্লেখ করা হয়, ওই কিশোরী মাদরাসায় থেকে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করে। মাহিম ও বাদীর পরিবার পাশাপাশি বাড়িতে বসবাস করেন। ৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাদী তার মেয়েকে মাদরাসা থেকে নিজ বাসায় নিয়ে আসেন। ৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মাহিম বাদীর বাসায় এসে ওই কিশোরীকে কথা আছে বলে নিজ বাসায় নিয়ে যান। একপর্যায়ে নিজ রুমে নিয়ে দরজা লাগিয়ে ওই কিশোরীর ওড়না দিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলতে হুমকি দেন। ঘটনার একদিন পর কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার মাকে বিস্তারিত জানান।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই হানিফ জানান, অভিযুক্ত আসামি মাহিমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।