নিহত সমেলা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের মৃত তোরাপ আলীর স্ত্রী।
পোড়াদহ রেলওয়ে থানার ওসি এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
স্থানীয়দের বরাত দিয়ে ওসি এমদাদুল হক বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কানে কম শুনতেন। বিকেলে হালসা রেলওয়ে স্টেশনের কাছাকাছি ১৬৫/০২ কি.মি. ডাউন ফ্লোর নামক স্থানে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে লাফ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শামেলা খাতুন যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিলেন তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।