ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশাচালক নিহত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ১৬ অক্টোবর ২০২৩
ফেনীতে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশাচালক নিহত
দুর্ঘটনাকবলিত অটোরিকশা

ফেনীর রামপুরে কাভার্ডভ্যান চাপায় শরিফ হাওলাদার নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার বিকেল ৩টার দিকে জেলা শহরের তাকিয়া রোডস্থ সৈয়দ বাড়ি রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ হাওলাদার লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী গ্রামের ছেওরা হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ফেনীর শাহীন একাডেমিতে একটি ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি কাভার্ডভ্যানের চালক সৈয়দ বাড়ি রাস্তার মাথা সংলগ্ন গুদামের সামনে পার্কিংয়ের জন্য ঘোরাচ্ছিলেন। এ সময় হঠাৎ গাড়িটি একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন। স্থানীয়া রিকশাচালক শরিফকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, রিকশাচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নিহত ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!