ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে মিঠাপানির বিলুপ্তপ্রায় কুমির উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ১৭ অক্টোবর ২০২৩
ফরিদপুরে মিঠাপানির বিলুপ্তপ্রায় কুমির উদ্ধার
কুমির উদ্ধার করার সময় উৎসুক জনতা- ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে মিঠাপানির বিলুপ্তপ্রায় একটি কুমির উদ্ধার করেছে বনবিভাগের খুলনা অঞ্চলের একটি উদ্ধারকারী দল। কুমিরটি নিয়ে দুপুরেই দলটি সড়কপথে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়ায় ভুবনেশ্বর নদ হতে কুমিরটি উদ্ধার করা হয়। কুমিরটি প্রায় সাত ফুট লম্বা।

জানা গেছে, গত বুধবার বিকেলে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের শিকদার ডাঙ্গী গ্রামের ভুবনেশ্বর নদে প্রথম কুমিরটি দেখা যায়। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে কয়েকবার কুমিরটি ভেসে ওঠে। এতে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

উদ্ধারকৃত কুমিরস্থানীয় ইউপি সদস্য বকলুকার রহমান জানান, কুমির দেখে বিষয়টি থানা ও বনবিভাগকে জানানো হয়। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার মানুষকে সাবধান করে এবং সতর্ক করে মাইকিংও করে।

খুলনা থেকে আসা বনবিভাগের প্রাণী বিশেষজ্ঞ মফিদুল ইসলাম চৌধুরী বলেন, কুমিরটি উদ্ধারে রোববার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের সদর উপজেলার পাটপাশা এলাকায় পরিদর্শনে যায় উদ্ধারকারী একটি দল। তবে সেখানে কুমিরের কোনো খোঁজ মেলেনি। পরে মঙ্গলবার দুপুরে গজারিয়া ব্রিজের কাছে ভুবনেশ্বর নদে কুমিরটি দেখতে পেয়ে সেটি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধার হওয়া কুমিরটি মিঠাপানির একটি বিলুপ্তপ্রায় প্রজাতির কুমির। প্রায় সাত ফুট লম্বা এটি। কুমিরটি প্রথমে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী কেন্দ্রে নেয়া হবে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!