[ দেশজুড়ে ]
টেকনাফে সড়কের পাশে মিলল বৃদ্ধের লাশ
লাশ উদ্ধার- ফাইল ফটো
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন। ঐ ব্যক্তির পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!