[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ২ অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল একজনের
নিহত নাঈম- ফাইল ফটো
চট্টগ্রামের আনোয়ারায় দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাঈম (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়ার বাসিন্দা।
জানা গেছে, অটোরিকশাযোগে বাড়ি যাচ্ছিলেন নাঈম। পথিমধ্যে মোহাম্মদপুর এলাকায় আরেকটি অটোরিকশার সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নঈম ছিটকে সড়কে পড়ে যান। তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
.png)
আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!