[ দেশজুড়ে ]
নাটোরে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডিবি পুলিশের একটি টিম নাটোর শহরের মাদরাসা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে তারেক হোসেন এবং ঢাকঢোল ডাঙ্গাপাড়ার জহিরুল ইসলামের ছেলে রবিউল আওয়াল।
ডিবি পুলিশের এস আই রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নাটোর জেলার বিভিন্ন এলাকায় ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা কেরে আসছিলেন। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!