রোববার ভোর সাড়ে ৪টার দিকে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির মণ্ডপে ডিউটি শেষে কুমুদিনীর ডিঙি নৌকায় পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আনসার সদস্য ভুটকুর বাড়ি নরসিংদী জেলায়।
জানা যায়, ভোরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির মণ্ডপে ডিউটি শেষে কুমুদিনীর ডিঙি নৌকায় নদী পার হচ্ছিলেন ভুটকু। ওই সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
.png)
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন, মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম মনসুর মুসা, অফিসার্স ইনচার্জ রেজাউল করিম, উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, উদ্ধারকাজ চালাচ্ছে ডুবুরিদল।