প্রায় ৪০ ঘণ্টা (প্রায় দুইদিন) পর রোববার সকালে খেয়াঘাট সংলগ্ন নদীর চরের কিনারে ভাসমান অবস্থায় পাওয়া যায় তার লাশ। মৃত সামছুল ইসলাম সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রইছ আলীর ছেলে।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর জানান, গত শুক্রবার রাতে ইঞ্জিনচালিত ফেরি নৌকাটিকে ধাক্কা দেয় বাল্কহেড। এতে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন সামছুল ইসলাম। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি তাকে। রোববার সকালে সুরমা নদীর চরের কিনারে তার লাশ ভেসে উঠে। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
.png)