ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ইলিশ আহরণের দায়ে ৬ জেলের কারাদণ্ড

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ২২ অক্টোবর ২০২৩
ফেনীতে ইলিশ আহরণের দায়ে ৬ জেলের কারাদণ্ড
আটককৃত জেলেরা -ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণের দায়ে ৬ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে ফেনী নদী থেকে মৎস্য বিভাগের সহযোগিতা তাদেরকে ৬ হাজার মিটার কারেন্ট জালসহ আটক করা হয়।

দণ্ডিতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরফকিরা এলাকার বাবলু (২৬), জাকির (৩৫), মনির (২৬), রাসেল উল্যাহ (২০), মুছাপুর গ্রামের সাইফুল (২৬) ও তারেক (২৫)।

জেলা মৎস্য বিভাগ জানায়, গোপন তথ্যের ভিত্তি রোববার সকালে ফেনী নদীতে অভিযান চালায় মৎস্য বিভাগ। এসময় ৬ জেলেকে ৬ হাজার মিটার কারেন্ট জালসহ আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে থানায় হস্তান্তর করা হয়। 

Advertisement

সোনাগাজীর ইউএনও কামরুল হাসান বলেন, ফেনী নদী থেকে ৬ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ৬ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!