ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে ট্রাক্টর থেকে পড়ে হেলপার নিহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ২২ অক্টোবর ২০২৩
রাণীনগরে ট্রাক্টর থেকে পড়ে হেলপার নিহত
ফাইল ফটো

নওগাঁর রাণীনগরে ট্রাক্টর থেকে পড়ে মোতালেব আলী (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার রাণীনগর-আত্রাই সড়কের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেলে নেয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।

নিহত মোতালেব আলী উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকমনু পূর্বপাড়া গ্রামের মৃত মোজাহারের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টরের হেলপার ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার সকাল ৬টার দিকে ট্রাক্টরে চড়ে কাজে বের হন মোতালেব। ট্রাক্টরটি একটি ভাটা থেকে ইট বহনের জন্য রাণীনগর-আত্রাই সড়ক দিয়ে বেতগাড়ি এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুর্গাপুর এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ট্রাক্টর থেকে মোতালেব ছিটকে সড়কে পড়েন। এসময় ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।

Advertisement

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!