ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দু’জনের

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ২২ অক্টোবর ২০২৩
দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দু’জনের
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্রসহ দু’জন নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার দেউলাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার মুখ্য গাংগাইর গ্রামের আবুর ছেলে মোহাম্মদ রনি ও একই উপজেলার কদমতলী গ্রামের মেছের আলীর ছেলে শহিদুর।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন।

Advertisement

স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার দেউলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুপুরে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোহাম্মদ রনি ও শহিদুরকে মৃত ঘোষণা করেন। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি নামে এক কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরেকজনের মৃত্যুর খবর জেনেছেন। তবে, পরিবারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!