রোববার (২২ অক্টোবর) সদর ইউনিয়নের হোসেন আলী মাতবর পাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী জানান, ওয়াজিফা বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিলো না তাকে। এরপর স্থানীয় একজন বাসিন্দা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
.png)