মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ‘হামুন’ মোকাবিলায় জরুরি সভায় এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ঝালকাঠিতে মঙ্গলবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সারাদিনে মেলেনি রোদের দেখা। কিছুক্ষণ পরপর বইছে মৃদু বাতাস। ক্রমান্বয়ে বাতাসের তীব্রতা দেখা যাচ্ছে।
.png)
সভায় জানানো হয়, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে যেগুলো ঝালকাঠি সদরসহ তিনটি উপজেলার যেকোনো প্রান্তে চিকিৎসা সহায়তা দেবে। আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের জন্য শুকনা খাবারসহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন, প্লাস্টিকের বালতি, অস্থায়ী ল্যাট্রিন, ছোট বড় পানির ট্যাংক সরবরাহ করা হবে।
জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, ‘হামুন’ মোকাবিলায় সাতটি কন্ট্রোলরুম, ৫৯ সাইক্লোন শেল্টার, ৩৭টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের ৩টি উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। এছাড়া নগদ ৩ লাখ ২৩ হাজার টাকা, ৩৫০ মেট্রিক টন ত্রাণের চাল বিতরণের জন্য মজুদ আছে।
তিনি আরো বলেন, সরকারি দফতরের সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা সাধারণ জনগণকে সচেতন করার জন্য কাজ করবেন, যাতে তারা আশ্রয়কেন্দ্রে আসে এবং জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো যায়।