ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় হামুন

চট্টগ্রাম প্রতিনিধি 
প্রকাশিত: ২০:০৬, ২৪ অক্টোবর ২০২৩
চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় হামুন
ছবি: ডেইলি বাংলাদেশ

শক্তি ক্ষয়ের ফলে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘হামুন’। এর অগ্রভাগ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করেছে। শেষ রাত নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘হামুন’ আরো দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি সন্ধ্যা ৬টার পর চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম শুরু করেছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৭ নম্বর এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৫ নম্বর বিপৎসংকেত বহাল রাখা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!