রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে জানমালের ক্ষতি এড়াতে বুধবার ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে নৌচলাচলের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয় তা প্রত্যাহার করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে বুধবার ভোর ৪টা থেকে কাপ্তাই হ্রদে সব প্রকার নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। সকাল থেকে কাপ্তাই হ্রদে নৌযান চলাচল নিষিদ্ধ থাকায় দুর্ভোগ পোহাতে দেখা যায় পর্যটক ও পাঁচ উপজেলার মানুষকে।
.png)