ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতদিয়া যৌনপল্লীতে মানবপাচারের চেষ্টা, গ্রেফতার ২

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৬, ২৬ অক্টোবর ২০২৩
দৌলতদিয়া যৌনপল্লীতে মানবপাচারের চেষ্টা, গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে মানব পাচারকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, আব্দুল্লাহ আল মামুন (৩৫) ও মো. জসিম উদ্দিন (২২)। জাহিদের পিতার নাম খান শহিদুল ইসলাম। তার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার চর চান্দ্রা গ্রামে। বর্তমানে তিনি ঢাকা জেলার ধামরাই থানার শহিদুল্লাহ কমিশনার এলাকার বাসিন্দা। অপরজন বগুড়া জেলার শেরপুর থানার কৃষ্ণপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। 

গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া পূর্বপাড়া খিচুরি পট্টির চম্পা বাড়িওয়ালীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা যৌনপল্লীতে অসামাজিক কাজে নিযুক্ত করার উদ্দেশে মানবপাচার করতে এসেছিলেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের নামে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের পূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!