[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্র-গুলিসহ দুই আরসা সন্ত্রাসী আটক
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে আরসার দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে আরসার অন্যতম শীর্ষ কমান্ডার, ওলামা বডি ও টর্চার সেলের প্রধান ওসমান প্রকাশ সালমান এবং অন্যজনের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আরসার দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা ওসমান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় বিভিন্ন চাঞ্চল্যকর ও আলোচিত হত্যাকাণ্ডে জড়িত।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!