[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্র-গুলিসহ ৬ আরসা সন্ত্রাসী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ ৬ আরসা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার ১৪ এপিবিএন’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ ২ আরসা সন্ত্রাসীকে আটক করা হয়। এর আগে, রোববার একই স্থান থেকে একটি এলজি, ৩ রাউন্ড কার্তুজ, এক রাউন্ড ৭.৬২ রাইফেলের গুলি ও তিনটি কার্তুজের খোসাসহ ৪ আরসা সন্ত্রাসীকে আটক করা হয়।
.png)
আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি হারুনুর রশিদ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!