[ দেশজুড়ে ]
১৭৪ বোতল মদসহ ধরা তালিকাভুক্ত মাদক সম্রাটের ভাই
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীর ছাগলনাইয়ার ঘোপালের সমিতি বাজার থেকে ১৭৪ বোতল বিদেশি মদসহ মাদক বিক্রেতা মেহেদি হাসান সেতুকে (২২) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
তিনি ঘোপাল ইউনিয়নের বাসিন্দা ও তালিকাভুক্ত মাদকসম্রাট জোবায়ের হাসান পারভেজের ছোট ভাই। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘোপাল তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) শিমুল কুমার জানান, বৃহস্পতিবার রাতে ঘোপালের সমিতি বাজারে একটি সন্দেহভাজন প্রাইভেটকার তল্লাশি করে ১৭৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসময় মাদকসম্রাট পারভেজের ছোট ভাই মেহেদি হাসানকে আটক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।
.png)
এ ঘটনায় মেহেদি হাসানকে আসামি করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!