শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক নাসির উদ্দিন।
মৎস্য অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ১৩১টি অভিযানে ৬১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে তাদের কাছ থেকে তিন লাখ ৫৫ হাজার ৩০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের বাজার মূল্য ৫৫ লাখ ৪৬ হাজার টাকা। অবৈধ জালের পাশাপাশি দশমিক ৫০১ মেট্রিকটন ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
.png)
এছাড়া বরিশালে ২৮ জন, ভোলায় ১১ জন ও পটুয়াখালীতে আটজনসহ ৪৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বরিশাল জেলায় ২৪জন, ভোলায় পাঁচজন ও পটুয়াখালীতে ৯ জনসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিভাগীয় মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ২০টি মৎস্য অবতরণ কেন্দ্র, ২১১টি মাছঘাট, ৩৯৪টি আড়ৎ ও ২৩৭টি বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদফতরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।