ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ২৮ অক্টোবর ২০২৩
রাণীনগরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ফাইল ছবি

নওগাঁর রাণীনগরে নদী থেকে পরিতোষ হালদার (৩৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের হামিদপুর এলাকায় বাড়ির পাশে শ্রীমতখালী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শনিবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পঠিয়েছে পুলিশ। মৃত পরিতোষ হালদার উপজেলার হামিদপুর হালদারপাড়া গ্রামের শ্রীপদ হালদারের ছেলে।

জানা গেছে, পরিতোষ হালদার তার শ্বশুরবাড়ি মান্দায় বসবাস করতেন। লক্ষ্মী পূজা উপলক্ষে শুক্রবার বাড়িতে আসেন পরিতোষ। দুপুরের দিকে পরিবারের লোকজনকে জানিয়ে বাড়ির পাশে শ্রীমতখালী নদীতে গোসল করতে যান তিনি। বিকেল হয়ে গেলেও পরিতোষ গোসল শেষে বাড়ি ফিরছিলেন না। এ সময় তার পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে আশেপাশেসহ নদীতে খোঁজাখুঁজি করতে থাকনে। একপর্যায়ে শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে নদী থেকে পরিতোষের লাশ পাওয়া যায়।

Advertisement

রাণীনগর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, খবর পেয়ে রাতেই যুবক পরিতোষের লাশ উদ্ধার করি। তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে তিনি মারা গেছেন। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাণীনগর
লিংক সফলভাবে কপি হয়েছে!