ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে নিথর ২ শিশু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩০, ৩১ অক্টোবর ২০২৩
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে নিথর ২ শিশু
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের বন্দরভিটা গ্রামের শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।। মৃত শিশুরা হলো- বন্দরভিটা গ্রামের রানা মিয়ার ছেলে হুসাইন (৭) এবং একই এলাকার বাবুল আক্তারের ছেলে ছাব্বির হোসেন (৭)। তারা প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, হুসাইন এবং ছাব্বির সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে শ্মশান ঘাট থেকে শাপলা ফুল তুলে আনে। এর কিছুক্ষণ পর আবারো তারা ফুল তুলতে যায়। বিকেল হলেও ফিরে না আসায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঐ শ্মশান ঘাটের শাপলা পাতা এলোমেলো দেখে সন্দেহ হয়। পরে পানির মধ্যে থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

এ তথ্য নিশ্চিত করেছেন আলমডাঙ্গার বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বাবর আলী। তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় ঐ দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!