ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টানা এক সপ্তাহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৮, ৩১ অক্টোবর ২০২৩
টানা এক সপ্তাহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
ফাইল ফটো

উত্তরের জেলা পঞ্চগড়ে হেমন্তের শুরুতেই হিমেল পরশ নিয়ে নামছে শীত। গত এক সপ্তাহ ধরে দিনে রোদ থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বইছে হিমেল হাওয়া।

টানা সপ্তাহ ধরে জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সন্ধ্যা নামতেই হালকা কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় শীত অনুভূত হতে থাকে। রাতে বাড়ে শীতের তীব্রতা। আগামী এক সপ্তাহের মধ্যে শীতের তীব্রতা আরো বৃদ্ধ পেতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে, শনিবার চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর এক সপ্তাহ ধরে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে তাপমাত্রা।

Advertisement

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, এরইমধ্যে আকাশের মেঘ কেটে গেছে। উত্তরের হিমেল বাতাস শুরু হওয়ায় তাপমাত্রাও কমছে। শনিবার এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। টানা এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় রেকর্ড করা হচ্ছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!