[ দেশজুড়ে ]
চকরিয়ায় ২১ অবৈধ যানবাহন জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের চকরিয়া মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের অভিযানে ২১টি অবৈধ গাড়ি জব্দ করা হয়েছে। এরমধ্যে রয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত গাড়ি।
সোমবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।
.png)
তিনি জানান, মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও নিয়ম ভঙ্গ করে অনেকেই মহাসড়কে গাড়ি চালান, এতে ঘটছে বড় দুর্ঘটনা। দুর্ঘটনা প্রতিরোধ, লাইসেন্সবিহীন এবং অবৈধ যান চলাচল প্রতিরোধে আজকের এই অভিযান। আটক সব যানবাহনের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!