[ দেশজুড়ে ]
চট্টগ্রামে যাত্রীবেশে বাসে উঠে আগুন দিল দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরে যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৬টার দিকে নগরের ইপিজেড থানার সল্টগুলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নগরের সল্টগুলা ক্রসিং এলাকায় বাসটি যাত্রী তোলার জন্য দাঁড়ায়। ওই সময় যাত্রীবেশে দুইজন বাসে ওঠেন। পরে তারা বাসে আগুন দিয়ে দ্রুত নেমে পড়েন। তবে তাদের এখনো চিহ্নিত করা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইপিজেডের কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল বলেন, সকালে একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
.png)
এর আগে, গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরের দামপাড়া বাস কাউন্টারের সামনে একটি মিনিবাসে কে বা কারা আগুন লাগিয়ে দেয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!