মঙ্গলবার বিকেলে উপজেলার বলরামপুর ইউনিয়নের বটতলী-লীলার মেলা সড়কের চুচুলী বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু লালন ওই ইউনিয়নের বটতলী-লীলারমেলা এলাকার পরীক্ষিত চন্দ্র বর্মন সুজনের ছেলে।
জানা গেছে, বিকেলে শিশু লালন বাড়ির পাশের বটতলী-লীলার মেলা সড়ক পার হচ্ছিল। এ সময় ইজিবাইকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে শিশু লালন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ইজিবাইকটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে।
.png)
আটোয়ারী থানার ওসি মুসা মিয়া বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।